অনলাইন ডেস্ক:
বন্যা কবলিত শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থী সম্পর্কিত শিক্ষা প্রতিষ্ঠান – শিক্ষার্থীর তথ্য দিতে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি)।
আজ বুধবার মাউশি’র মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এক নির্দেশনায় এই তথ্য জানানো হয়েছে।
এতে উল্লেখ করা হয়েছে, কোভিড-১৯ পরিস্থিতিতে দেশের সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান আগামী ১২ সেপ্টেম্বর খোলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
অন্যদিকে,বর্ষার অতিবৃষ্টির কারণে উজান থেকে পানি নেমে আসায় দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার প্রকোপ দেখা দিয়েছে।
আজ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা
নির্দেশনায় বলা হয়েছে, বিষয়টি জরুরি মনে করে বন্যা কবলিত শিক্ষা প্রতিষ্ঠান থাকলে এবং কোন শিক্ষার্থী বন্যা কবলিত এলাকায় অবস্থান করলে তার তথ্য সংযুক্ত ছক অনুযায়ী মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন উইং এর ই-মেইল এ পাঠাতে বলা হয়েছে।
দেশের মাধ্যমিক ও উচ্চ শিক্ষার আঞ্চলিক সব পরিচালক,আঞ্চলিক উপ পরিচালক সহ আক্রান্ত এলাকাগুলোর সরকারি উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষদের এ বিষয়ে নির্দেশনা দিয়েছে মাউশি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
