নিউজ ডেস্ক।।
আজ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরাম (বামাশিকফো) এর হবিগঞ্জ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সুপার মোঃ হারিসুল হকের সভাপতিত্বে উমেদনগর শাহপরাণ দারুছুন্নাৎ দাখিল মাদ্রাসায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সভায় আগামী ৩ বছরের জন্য ৫১ সদস্য বিশিষ্ট হবিগঞ্জ জেলা কমিটি ঘোষণা করা হয়।
সভায় অধ্যক্ষ মোবাশ্বির আহমদ সভাপতি, সুপার আবুল খায়ের সানু সাধারণ সম্পাদক ও সুপার মোঃ আব্দুস সালাম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যক্ষ আফজাল হোসেন তালুকদার।
প্রধান অতিথি তাঁর বক্তৃতায় মুজিব বর্ষের উপহার হিসেবে মাদ্রাসাসহ এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবি জানান।সভায় জেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
