নিউজ ডেস্ক।।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা তারিখ চূড়ান্ত করা হয়েছে। গতকাল একাডেমিক কাউন্সিলের বৈঠকে ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে। একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২০ ও ২১ অক্টোবর প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর চূড়ান্ত পরীক্ষা হবে ৬ নভেম্বর।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বুয়েটের রেজিস্ট্রার মো. ফোরকান উদ্দিন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় পরিষদের বৈঠকে বুয়েট ভর্তি পরীক্ষার যে তারিখ নির্ধারণ করা হয়েছিল, সেটিই একাডেমিক কাউন্সিলের বৈঠকে চূড়ান্ত করা হয়েছে।
এর আগে গত ২ সেপ্টেম্বর উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের বৈঠকে আগামী ২০ ও ২১ অক্টোবর বুয়েটের প্রাথমিক বাছাই ও ৬ নভেম্বর চূড়ান্ত পরীক্ষা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
