লভ্যাংশ ঘোষণা করেছে সাউথ বাংলা ব্যাংক

নিউজ ডেস্ক।।

শেয়ারহোল্ডারদের জন্য ৮ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড। ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য আলোচ্য লভ্যাংশ ঘোষণা করে ব্যাংকটির পর্ষদ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, মোট ৮ শতাংশ লভ্যাংশের মধ্যে ৪ শতাংশ নগদ এবং ৪ শতাংশ বোনাস রয়েছে। সমাপ্ত হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৩৯ টাকা। আগের বছর একই সময় ইপিএস ছিল ১.৪১ টাকা।

গত ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩.৫৯ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ অক্টোবর বেলা সাড়ে ৩টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট ২৮ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.