আমাদের দেশের পুরো শিক্ষা ব্যবস্থা নিয়ে একটা অচল অবস্থা সৃষ্টি হয়েছে। নিরাশা, হতাশা, আর অনিশ্চয়তায় পুরো ছাত্রসমাজ। মধ্যসাগরে ইঞ্জিন বিকল হওয়া টলারের যাত্রীদের মতো তাদের অবস্থা । ফলে লেখাপড়ায় তাদের মন বসছে না ।’যদির’ উপর পাক খাচ্ছে তাদের পাবলিক পরীক্ষা।
কিছুতেই যেন ধোঁয়াশা কাটছে না । শিক্ষার্থীদের চঞ্চল মন স্থির হচ্ছে না ।এ অচলাবস্থা থেকে মুক্তির জন্য আসন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশ করলে শিক্ষার্থীরা মানসিকভাবে স্থির হতে পারবে এবং বই মুখী হবে। পাশাপাশি ২০২২,২০২৩, ২০২৪ সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের (সংক্ষিপ্ত সিলেবাস সহ) পরীক্ষার সম্ভাব্য তারিখ প্রকাশ করলে তারাও একটা নিয়মের মধ্যে আসবে ।এ ব্যাপারে শিক্ষা বোর্ড সহ সংশ্লিষ্ট সবাইকে সিদ্ধান্ত নিতে অনুরোধ করছি।
লেখক-
মোহাম্মদ আলী শেখ
(ভুক্তভোগী ও সন্তানদায় গ্রস্থ অভিভাবক)
সহকারী অধ্যাপক
কাদিরদী ডিগ্রী কলেজ
বোয়ালমারী ফরিদপুর।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
