ফকিরহাটে শিক্ষার্থীদের প্রোফাইল ডেটাবেজ তৈরি বিষয়ক দুই দিন ব্যাপী শিক্ষক প্রশিক্ষণের উদ্বোধন

নাজমুল হুদা।।

আজ বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় CRVS ব্যবস্থার আলোকে শিক্ষার্থীদের প্রোফাইল ডেটাবেজ তৈরি এবং UID নম্বর প্রদান বিষয়ে দুই দিন ব্যাপী শিক্ষক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

 

 

ফকিরহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কতৃক আয়োজিত প্রশিক্ষণ অনুষ্ঠানে ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার জনাব সানজিদা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা চেয়ারম্যান জননেতা জনাব স্বপন দাশ।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আসাদুজ্জামান এর উপস্থাপনায় বক্তব্য রাখেন শেখ হেলাল উদ্দিন ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ বটু গোপাল দাস, বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব প্রদ্যুত কুমার দাশ, বেতাগা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব নিখিল চন্দ্র দাশ, কাজি আজাহার আলী মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব মল্লিক আঃ সাত্তার, বিভিন্ন কলেজের অধ্যক্ষ, মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক বৃন্দ এবং উপজেলার প্রতিটি বিদ্যালয়ের আইসিটি এক্সপার্ট শিক্ষকমণ্ডলী।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.