নিউজ ডেস্ক।।
আপত্তিকর কনটেন্ট হিসেবে গণ্য করে এক বছরে ফেসবুক থেকে প্রায় ৫ হাজার লিংক অপসারণ করিয়েছে বিটিআরসি।
সোমবার বিটিআরসির কার্যালয়ের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত এক বছরে প্রায় ১৮ হাজার ৮৩৬টি লিংক অপসারণের জন্য ফেসবুকের কাছে অনুরোধ করা হয়। যার মধ্যে ৪ হাজার ৮৮৮টি লিংক অপসারণ করা হয় এবং এখনও ১৩ হাজার ৯৮৪টি লিংক একটিভ রয়েছে।
সংবাদ সম্মেলনে বিটিআরসি কর্তৃক প্রকাশিত একটি পরিসংখ্যানে আরো জানানো হয়, ইউটিউবের কাছে ৪৬১টি লিংক অপসারণ করার অনুরোধ করলে সেখানে ৬২টি লিংক অপসারণ করা হয়। এখনও ৩৬৯টি লিংক অ্যাকটিভ রয়েছে।
সম্মেলনে পরিসংখ্যান উপস্থাপনকালে বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ জানান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বারের নির্দেশনা মোতাবেক সাইবার থ্রেট ডিটেকশন অ্যান্ড রেসপন্ড (সিটিডিআর) নামের একটি কারিগরি সিস্টেম এরই মধ্যে প্রায় ২২ হাজারেরও বেশি পর্ণোগ্রাফি ও জুয়ার সাইটে প্রবেশ বন্ধ করা হয়েছে। এছাড়াও এ সিস্টেমের মাধ্যমে ডিজিটাল মাধ্যম থেকে ১ হাজার ৬০টি ওয়েবসাইট বা আপত্তিকর কনটেন্টের লিংক অপসারণ করা হয়েছে। যা এই সিস্টেমে অনুরোধের শতভাগ কার্যক্রম বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে আরো জানানো হয়, ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ ধারা ৮ (১ ও ২) অনুযায়ী ডিজিটাল সিকিউরিটি এজেন্সির মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মহাপরিচালক ডিজিটাল মাধ্যম থেকে কনটেন্ট অপসারণ/ব্লক করতে বিশেষ অনুরোধ করা হলে তারা এ কার্যক্রম সম্পন্ন করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
