এইমাত্র পাওয়া

স্কুল-কলেজের সামনে মায়েদের আড্ডা থাকবে নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক।।

রাজধানীর অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে শিক্ষার্থীদের সঙ্গে আসা মায়েরা জটলা পাঁকিয়ে আড্ডা দেন। সেগুলো নিয়ন্ত্রণ করা হবে। স্বাস্থ্যবিধি মেনে যাতে তারা দূরত্ব বজায় রেখে বসেন, সেজন্য স্কুল-কলেজ কর্তৃপক্ষকে নির্দেশনা দেয়া হবে’।
রোববার (০৫ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৈঠকে, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে শিক্ষার্থীর মায়েদের আড্ডার বিষয়টি আলোচনা হয়। বলা হয়, স্কুলে সন্তানদের দিয়ে মায়েরা গেটের সামনে বা মাঠে আড্ডা দেন, কাছাকাছি সার্কেল করে বসেন। সেখানে যেন সামাজিক দূরত্ব নিশ্চিত করা হয় তা-ও সচেতনতার মধ্যে রাখতে হবে।

দীপু মনি বলেন, যেহেতু সব ধরনের কার্যক্রম মনিটরিং করা হবে, তাই শুরুতে শিক্ষার্থীদের সপ্তাহে ছয় দিন ক্লাস করানোর জন্য স্বাস্থ্যবিধি মেনে পাঠদান করাতে পর্যাপ্ত ক্লাস রুমের সংকট দেখা দেবে। আর একই ক্লাসের শিক্ষার্থীদের একাধিক কক্ষে বসিয়ে ক্লাস করানোর মতো পর্যাপ্ত শিক্ষক নেই অনেক প্রতিষ্ঠানে। পাশাপাশি সংক্রমণ ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে সপ্তাহে একদিন ক্লাস করানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে মহামারি করোনাভাইরাসের জন্য দেড় বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর আগামী ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হচ্ছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.