বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১২ নভেম্বর

 নিউজ ডেস্ক।।

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে।
বুটেক্সের উপাচার্য অধ্যাপক আবুল কাশেম জানান, বুটেক্সের ২০২০-২১ শিক্ষাবর্ষের লেভেল-১, টার্ম-১ এর ভর্তি পরীক্ষা আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে। বিষয়টি একাডেমিক কাউন্সিলের বৈঠকে চূড়ান্ত অনুমোদন করা হবে। শিগগিরই ভর্তি পরীক্ষার সময় আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়া হবে।

আরো বিস্তারিত জানতে ক্লিক করুন

এক নজরে টুকিটাকি:

আবেদন শুরু: ০৫ এপ্রিল ২০২১ (সকাল ১০.০০টা)
আবেদন শেষ- ০৮ মে ২০২১ (রাত ১১.৫৯)
প্রাথমিক আবেদন ফি : ২০০ টাকা
প্রাথমিক আবেদন ফলাফল : ২৩ মে ২০২১
চুড়ান্ত আবেদন ফি : ৮০০ টাকা
প্রবেশপত্র সংগ্রহের শেষ তারিখ :
ভর্তি পরীক্ষা: ১২ নভেম্বর ২০২১
আবেদন লিংক: but.teletalk.com.bd

আবেদনের যোগ্যতা

১. আবেদনকারীকে বাংলাদেশের যে কোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদরাসা শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড থেকে গ্রেডিং পদ্ধতিতে ৫.০০ এর স্কেলে কমপক্ষে জিপিএ ৪.৫০ পেয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/দাখিল/সমমানের পরীক্ষায় পাস অথবা বিদেশি শিক্ষা বোর্ড থেকে সমমানের পরীক্ষায় কমপক্ষে সমতুল্য গ্রেড পেয়ে পাস করতে হবে।

২. ২০২০ সালে অনুষ্ঠিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদরাসা শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি কিংবা সমমানের পরীক্ষায় গ্রেডিং পদ্ধতিতে ৫.০০ এর স্কেলে কমপক্ষে জিপিএ ৪.৫০সহ গণিত, পদার্থ, রসায়ন ও ইংরেজি বিষয়ে আলাদা ভাবে নূন্যতম জিপি ৪.০০সহ সর্বমোট কমপক্ষে ১৯.০০ গ্রেড পয়েন্ট পেতে হবে।

ভর্তি পরীক্ষা: ২০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। প্রতি প্রশ্নের মান হবে ২ এবং প্রশ্ন আসবে ১০০টি। প্রশ্নে কোনো অপশন থাকবে না অর্থাৎ প্রশ্নের ব্যাখ্যা ও অংক খাতায় করে দিতে হবে

পদার্থবিজ্ঞান-৬০
রসায়ন-৬০
গণিত-৬০
ইংরেজি-২০
মোট নম্বর-২০০
পরীক্ষার সময়- ২ ঘণ্টা

প্রার্থী নির্বাচন:

প্রাথমিক-উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় প্রাপ্ত মোট জিপিএ’র উপর ভিত্তি করে মেধার ভিত্তিতে লিখিত পরীক্ষায় অংশ গ্রহনের জন্য ৯,০০০ (নয় হাজার) জনের তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে প্রকাশ করা হবে। এবং একইসঙ্গে SMS এর মাধ্যমে জানানো হবে।

ইউনিট ও আসন সংখ্যা

১. ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং- ৮০
২. ফেব্রিক ইঞ্জিনিয়ারিং- ৮০
৩. ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং- ৮০
৪. ডাইস অ্যান্ড কেমিক্যালস ইঞ্জিনিয়ারিং- ৪০
৫. এনভায়রনমেন্টাল সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং- ৪০
৬. এ্যাপারেল ইঞ্জিনিয়ারিং- ৮০
৭. টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট- ৮০
৮. টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন- ৪০
৯. ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং- ৪০
১০. টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেনেন্স- ৪০

মোট আসন- ৬০০


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.