ঘাটতি পূরণে শিক্ষার্থীদের জন্য পরিকল্পনা রয়েছে : শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক।।

দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের লেখাপড়ার ঘাটতি পূরণে সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ শনিবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিয়ম শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও পাঠদান বন্ধ থাকেনি। শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকলেও টেলিভিশন ও অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান অব্যাহত ছিলো। তিনি বলেন, শিক্ষার্থীদের একটি অংশের টেলিভিশন ও অনলাইন ব্যবহারের সুযোগ না থাকায় অ্যাসাইনমেন্টের ব্যবস্থা করা হয়েছে। এর মাধ্যমে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীদের কাছে পৌঁছানো গেছে বলেও জানান শিক্ষামন্ত্রী।

দীপু মনি বলেন, খুব স্বাভাবিকভাবে আমরা ষোলআনা শ্রেণিকক্ষে পাঠদানের বিকল্প করতে পারিনি। কোথাও কোথাও তো কিছু ঘাটতি রয়েছেই। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পরে সেই ঘাটতি পূরণের জন্য আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীদের রেমিডিয়াল ক্লাসেস করানোসহ নানা ধরণের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.