নিউজ ডেস্ক।।
চলতি সেপ্টেম্বর মাসের শেষ দিকে ডেঙ্গুর প্রকোপ কমতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন-এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘ডেঙ্গুর প্রকোপ রোধে নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ’ শীর্ষক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
তিনি বলেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের নানামুখী উদ্যোগ এবং জলবায়ু পরিবর্তনের ফলে এ মাসের পর থেকে আমাদের দেশে এডিস মশা এবং ডেঙ্গুর প্রাদুর্ভাব কমবে।’
মশা নিধনে ‘সরকার শুধু মৌসুম আসলেই কাজ শুরু করে’ এমন অভিযোগ নাকচ করে মো. তাজুল ইসলাম বলেন, ‘মশার প্রকোপ বাড়লেই শুধু নিধন শুরু হয় এটি ঠিক নয়। সরকার সারা বছর ধরেই মশক নিধন কার্যক্রম পরিচালনা করে থাকে।’
‘জানুয়ারি থেকে ডিসেম্বর, মশা নিধন বছর ভর’ এই নীতি অনুসরণ করে মশার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে কাজ চলছে উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘প্রতি মাসেই সিটি করপোরেশন সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে নিয়ে সভা করে স্ব স্ব দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়। এরপর সবাই অর্পিত দায়িত্ব পালন করেন। এ ব্যাপারে কারও অবহেলা করার সুযোগ নেই।’
ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা গেলে তাদের পরিবারের পক্ষ থেক আবেদন করা হলে স্থানীয় সরকার মন্ত্রণালয় অর্থ সহযোগিতা দেবে বলে জানান তাজুল ইসলাম।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
