এইমাত্র পাওয়া

৭২ দিন পর সর্বনিম্ন মৃত্যু

নিউজ ডেস্ক।।

করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭০ জনের মৃত্যু হয়েছে। এটি ২ মাস ১২ দিন পর (৭২ দিন) করোনায় সর্বনিম্ন মৃত্যু। এর চেয়ে কম মৃত্যু হয়েছিল গত ২২ জুন। সেদিন মারা গিয়েছিলেন ৬৯ জন। এ পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৪৩২ জনে।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.