নিউজ ডেস্ক।।
১২ সেপ্টেম্বর থেকে সারাদেশে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শুক্রবার চাঁদপুরে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ ও তথ্য কর্মকর্তা মো. আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত ২৪ আগস্ট শিক্ষামন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সকল প্রস্তুতি আমাদের রয়েছে। খুব শিগগিরই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। সংক্রমণ হার কিছুটা কমলেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।
উল্লেখ্য, দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দফায় দফায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়েছে। সর্বশেষ ১১ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
