এইমাত্র পাওয়া

৯০ শতাংশ করোনা রোগী গ্রামেরঃডিজি স্বাস্থ্য

  • অনলাইন ডেস্ক।।

দেশে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে প্রায় ৯০ শতাংশই গ্রামীণ এলাকার বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশীদ আলম।
আজ শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের বার্ষিক সম্মেলনে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান।
খুরশীদ আলম বলেন, ‌‘গ্রামের বেশির ভাগ মানুষ টিকা নেননি। তাই সেখানে মৃত্যুর সংখ্যাও বেশি। এছাড়াও আক্রান্ত হয়ে অনেকে দেরিতে হাসপাতালে এসেছেন। যা বেশি মৃত্যুর আরেকটি কারণ।’
স্বাস্থ্যের মহাপরিচালক বলেন, মানুষের ধারণা ছিল স্থানীয় হাসপাতালে চিকিৎসা ভালো না। তাই তারা জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল ও কেন্দ্রীয় হাসপাতালে ভিড় করেন।
প্রতিটি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে করোনা রোগীদের জন্য ১০টি করে শয্যা বরাদ্দ আছে বলে উল্লেখ করেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক। তিনি বলেন, ‘প্রত্যেক করোনা রোগীর জন্য সেখানে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা আছে। কিন্তু অনেকেই এই তথ্য জানেন না। ফলে তারা শহরের বড় হাসপাতালগুলোতে ভিড় করেন।’


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.