নিউজ ডেস্ক।।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডির) অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) শেখ ওমর ফারুকসহ দুজনকে ‘জনস্বার্থে’ সরকারি চাকরি থেকে অবসরে পাঠিয়েছে সরকার।
বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। ওমর ফারুক ছাড়াও খাগড়াছড়ির মহালছড়িতে এপিবিএন –৬ এর অধিনায়ক মো আবদুর রহিমকে অবসরে পাঠানো হয়েছে।
জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় দাসের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, চাকরি ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদেরকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। কর্মকর্তারা বিধি মোতাবেক অবসরজনিত সব সুবিধা পাবেন। জারির তারিখ থেকে এ আদেশ কার্যকর হবে।
উল্লেখ্য, চিত্রনায়িকা পরীমনি, মৌ ও পিয়াসার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর তত্ত্বাবধান করছিলেন শেখ ওমর ফারুক। তিনি সিআইডির ঢাকা মেট্রো উত্তরের দায়িত্বে ছিলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
