এইমাত্র পাওয়া

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্টের ফাইনালে মোড়েলগঞ্জ

এম.পলাশ শরীফ, বাগেরহাট।।

বাগেরহাটের মোড়েলগঞ্জে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব ১৭) ২০১৯ ফাইনাল খেলায় মোড়েলগঞ্জ পৌরসভা একাদশ ২-০ গোলে বহরবুনিয়া একাদশকে পারজিত করে চ্যাম্পিয়ন হয়েছে পৌরসভা একাদশ।

বুধবার বিকেল ৩টায় এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রিড়া সংস্কার সহযোগিতায় অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু।

বিশেষ অতিথি ছিলেন পৌরসভা মেয়র এ্যাড. মনিরুল হক তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার মোড়েলগঞ্জ সার্কেল মো. রিয়াজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ও মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম।

এছাড়াও সহকারি কমিশনার(ভূমি) রঞ্জন চন্দ্র দে, প্রেসক্লাব সভাপতি মো. জামাল শরীফ, ওসি তদন্ত ঠাকুর দাস মন্ডল, সাধারণ সম্পাদক মশিউর রহমান মাসুম, সহ-সভাপতি গনেশ পাল, সাংবাদিক এম.পলাশ শরীফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, কাউন্সিলর তপন কুমার পোদ্দার, রেদয়ানুল ইসলাম, তাঁতী লীগ নেতা মো. শহিদুল ইসলাম, শিক্ষক মো. হায়দার আলী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলীসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। খেলাটি পরিচালন করেন মো. রোকনুজ্জামান উজ্জল। খেলা শেষে চ্যাম্পিয়নদের মাঝে গোল্ডকাপ ও রানার্স আপ সহ বিভিন্ন ক্যাটাগেরিতে পুরস্কার বিতরণ করা হয়। #


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.