নিউজ ডেস্ক।।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন সম্পন্ন করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন নাজমুল হাসান পাপন। আজ বুধবার দুপুরে বর্তমান কমিটির শেষ সভার শেষ সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
পাপন বলেন, ‘নির্বাচনে ভিন্নতার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং আসবে। আমার ধারনা নিশ্চিতভাবে আসবে। তবে এটা আজকে আমি ঘোষণা করছি না। নির্বাচন কমিশনারটা যখনই কাজ শুরু করবেন তখনই জানতে পারবেন, চেঞ্জগুলা দেখতে পারবেন।’
নির্বাচন কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি জানান, অনেক কিছুই আসবে যা আগে কখনো হয়নি বা নতুন কিছু। যতদ্রুত সম্ভব নির্বাচন হবে। আমরা চাচ্ছি অক্টোবরে বিশ্ব্কাপ সামনে, তার আগেই নির্বাচন সম্পন্ন করে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
