নিউজ ডেস্ক।।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সারাদেশের কলেজগুলোতে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তির ফল আগামীকাল বুধবার (১ সেপ্টেম্বর) প্রকাশ করা হবে। এদিন বিকেল ৪টার পর প্রথম মেধাতালিকায় উর্ত্তীণ শিক্ষার্থীরা ফল জানতে পারবেন।
প্রথম মেধাতালিকায় উর্ত্তীণ এসব শিক্ষার্থীদের আগামী ১৩ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনের মাধ্যমে চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন করতে হবে। এর দু’দিন পর ১৫ সেপ্টেম্বর থেকে অনলাইনে ক্লাস শুরু হবে। আজ মঙ্গলবার (৩১ আগস্ট) রাতে ভর্তি সর্ম্পকিত এক জরুরি বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞতিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে বিষয়ভিত্তিক প্রথম মেধা তালিকা ১ সেপ্টেম্বর বিকেল ৪টায় প্রকাশ করা হবে। ফলাফল এসএমএসে (nu<space>athn<space>roll no টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। এর মাধ্যমে একইদিন বিকাল ৪টা থেকে এবং ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) রাত ৯টা থেকে পাওয়া যাবে।
“প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থী ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের কোন শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই ৮ সেপ্টেম্বরের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে চূড়ান্ত ভর্তি ফরম উত্তোলন করতে হবে। সংশ্লিষ্ট সকলকে কোভিড-১৯ মহামারি সম্পর্কিত সকল স্বাস্থ্যবিধি মেনে এ ভর্তি কার্যক্রম অনলাইনে সম্পন্ন করতে হবে।”
তাছাড়া ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির অনলাইন ক্লাস ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে বলে বিজ্ঞতিতে বলা হয়েছে। ভর্তি সংক্রান্ত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) এর Prospectus (Honours)/Important Notice অপশন থেকে জানা যাবে
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
