নিউজ ডেস্ক।।
করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকা বাংলাদেশ শিল্পকলা একাডেমির সব কার্যক্রম পুনরায় চালু হয়েছে।
মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।
এতে বলা হয়, করোনার কারণে জনসাধারণের সুরক্ষার জন্য সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী লকডাউন থাকায় একাডেমির সকল কার্যক্রম বন্ধ ছিল। পুনরায় সরকারি প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী লকডাউন শেষে একাডেমির সব কার্যক্রম যথারীতি চালু আছে। সংগঠনের চহিদা অনুযায়ী নীতিমালা অনুসরণ করে মিলনায়তন, মহড়াকক্ষ, সেমিনার কক্ষ বরাদ্দ দেওয়া হচ্ছে।
এর আগে করোনার কারণে জনসমাগম এড়াতে রাজধানীতে নিজেদের সব মিলনায়তন বন্ধ ঘোষণা করেছিল শিল্পকলা একাডেমি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
