এইমাত্র পাওয়া

ড. কামালকে প্রধান করে জাতীয় সরকার গঠনের আহবান ডা. জাফরুল্লাহ

অনলাইন ডেস্ক।।

গণফোরামের সভাপতি ড. কামালকে সর্বদলীয় সরকার প্রধান করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবসরে যাওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

রবিবার জাতীয় প্রেসক্লাবে গণফোরামের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, বাংলাদেশে স্বাধীনতার পর আওয়ামী লীগের সভাপতি মরহুম শেখ মুজিবুর রহমানের পরের জনপ্রিয় ওগরুত্বপূর্ণ ব্যক্তি হলেন ড. কামাল হোসেন। স্বাধীনতার সাথে সাথে পাকিস্তান কারাগার থেকে মরহুম শেখ মুজিবুর রহমান মুক্তি পাওয়ার পর সর্বপ্রথম তিনি বলেন, ড. কামাল হোসেনকে মুক্তি দিয়ে আমার কাছে আনতে হবে। আমি তাকে না নিয়ে দেশে যাবো না।

তিনি বলেন, জাতীয় সরকার করেন। ডা. কামাল হোসেনকে তার প্রধান করেন। আপনার দলের মধ্যে থেকে রেহেনাকে দেন, মতিয়া চৌধুরীকে দেন, তোফায়েল আহমেদকে দেন। সব দল থেকে নিয়ে দ্রুত জাতীয় সরকার গঠন করেন। আজ যদি এটা না হয়, সুষ্ঠু রাজনীতি না গড়াই, গণতন্ত্র প্রতিষ্ঠিত না হয় তাহলে কোথায়?

প্রধানমন্ত্রীর উদ্দেশ্য তিনি বলেন, আপনার কাজ হওয়া দরকার বিশ্ব রাজনীতিতে যাওয়া। বিশ্ব রাজনীতিতে যাওয়ার জন্য আপনার প্রথম কাজ হবে তুরস্ক থেকে যাতায়াত শুরু করেন। পাকিস্তানে যান। গিয়ে বলেন, তোমারা যে ভুল করেছিলে, যে অন্যায় করেছিলে তার জন্য ক্ষমা চাও।

জাফরুল্লাহ বলেন, বাংলাদেশে আজ আঠারো কোটি মানুষ৷ আমাদের যেখানে জায়গা হওয়ার কথা ছিল সেখানে আমরা যেতে পারিনি। আমাদের জায়গা হবে চীনের পাশে, আমেরিকার পাশে। ভারতের পেছনে নয়, সামনে। এটা করার জন্য আপনি সেই দায়িত্বে যান।

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, চিত্রনায়িকা পরীমনি একজন সুন্দরী নারী। তিনি অপরাধ করেছেন কিনা বা অপরাধের সঙ্গে জড়িত কিনা তা আদালত নির্ধারণ করবে। তবে তার জামিন পাওয়ার অধিকার রয়েছে। সরকার মদ আমদানির বৈধতা দিয়েছে। তবে অপরাধ করে পরবর্তী সময়ে আদালত এবং কারাভোগের পর সবারই জামিনের অধিকার রয়েছে। পরীমনির জামিন দিতে হবে। বিচারপতিগণ হঠাৎ ওনার সুন্দরে মুগ্ধ হলেন নাকি বিবেকের তাড়নায় জানি না।

কারাগারে ছাত্র অধিকার পরিষদের ৫৪ জন ছাত্রের প্রসঙ্গে বলেন, নরেন্দ্র মোদি নিয়ে কথা বলেছেন বলে এত দিন জেলে রয়েছে। তাদের জামিনটা দরকার। আপনি বলেছিলে (প্রধান বিচারপতি) হস্তক্ষেপের অধিকার নাই। এখন কীভাবে পরীমনির বিচার দ্রুত করার আদেশ দিলেন। আপনাদের চরিত্রহীনতা জনগণ মনে রাখবে। একদিন আপনাদের বিচার হবে। সেই বিচার হবে রাজপথে। বিবেকের তাড়নায় ন্যায়-নীতি প্রতিষ্ঠা করেন।

ড. কামাল হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরাম নেতা মোকাব্বির খান, আওম শফিক উল্লাহ, মোস্তাক আহমেদ প্রমুখ বক্তব্য দেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.