এইমাত্র পাওয়া

উচ্চতর গ্রেড প্রাপ্তিতে সৃষ্ট জটিলতা নিরসনে উদ্যোগ গ্রহন প্রস‌ঙ্গে

বরাবর
সচিব মহোদয়
প্রাথ‌মিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

বিষয়: জাতীয় বেতনস্কে‌ল ২০১৫ এর শর্তানুযায়ী ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তিতে সৃষ্ট জটিলতা নিরসনে উদ্যোগ গ্রহন প্রস‌ঙ্গে।

জনাব
যথাযথ সম্মানপূর্বক নি‌বেদন এই যে, আপনি প্রাথমিক শিক্ষক পরিবার তথা মন্ত্রণালয়ের প্রশাসনিক অভিভাবক হিসেবে অবগত রয়েছেন প্রাথমিক শিক্ষকগণ সামাজিক মর্যাদা ও আর্থিক স্বাবলম্বীতা অর্জনে দীর্ঘ সময়ে বিভিন্ন আবেদন – নিবেদন এবং আন্দোলন, কর্মসূচির মাধ্যমে কর্তৃপক্ষের আন্তরিক ভূমিকায় ২৯/৮/২০০৬, ০৯/০৩/২০১৪ এর মাধ্যমে সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকগণের বেতনস্কেল উন্নীতকরণের মাধ্যমে বেতনস্কেল উন্নীত হলেও প্রধান শিক্ষক – সহকারী শিক্ষকের বেতন ব্যবধানজনিত সহকারী শিক্ষকগণ সংক্ষুব্ধ হয়ে পুনরায় ২০১৪ খ্রিঃ থেকে আবেদন – আন্দোলন, অনশনসহ বিভিন্ন কর্মসূচির প্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, আপনার মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত স্বদিচ্ছায় ০৯/২/২০২খ্রিঃ তারিখ সহকারী শিক্ষকদের ১৩ তম গ্রেডে উচ্চ ধাপে বেতন উন্নীতকরণ করেন। সহকারী শিক্ষকেরা কৃতজ্ঞতার সাথে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে স্মরনে রেখেছেন।
সরাসরি নিয়োগপ্রাপ্ত বিপুল সংখ্যক সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকগণের মধ্যে ২০০৩, ২০০৪,২০০৬, ( ২য় টাইমস্কেল বঞ্চিত) ২০০৭, ২০০৮,২০০৯ ও ২০১০,২০১১ খ্রিঃ নিয়োগকৃত শিক্ষক এবং ২০০৪- ২০০৯ খ্রিঃ থেকে স্ববেতনে পদোন্নতিপ্রাপ্ত প্রধান শিক্ষকগণ জাতীয় বেতনস্কেল ২০১৫ শর্তাবলী ৭(১)(২) (৩) এ সুস্পষ্ট নির্দেশনায় ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে প্রাপ্য সুবিধা প্রাপ্তি থেকে বঞ্চিত। ১০ ও ১৬ বছর পূর্তির নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়ের মঞ্জুরীর পরেও হিসাব রক্ষণ অফিসগুলো জটিলতা রয়েছে মর্মে উচ্চতর গ্রেডে বেতন নির্ধারণ থেকে সুবিধাপ্রাপ্য শিক্ষকদের বঞ্চিত করেন। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ০৯ আগস্ট ২০২১খ্রিঃ তারিখের ১০ বছর ও ১৬ বছর চাকুরীকাল পূর্তিতে উচ্চতর গ্রেডে বেতন প্রাপ্তির বিষয়ে উন্নীত বেতনস্কেল প্রাপ্তির তারিখ থেকে গণনার সিদ্ধান্ত রেখে নির্দেশনা প্রদান করেছেন। যা ইতিমধ্যে সিজিএ থে‌কে পৃষ্ঠাঙ্কন করা হ‌য়ে‌ছে এবং চাকুরীতে ১ম যোগদানের তারিখ থেকে গণনা না করে উন্নীত স্কেল প্রাপ্তির তা‌রিখ থে‌কে পরবর্তী ১০ বছর গণনা ক‌রে উচ্চতর গ্রেড প্রা‌প্তির কথা ব‌লা হয়েছে। জাতীয় বেতনস্কেল ২০১৫ এর শর্তের সা‌থে এটি চরমভাবে সাংঘ‌ার্ষিক। সরকারি চাকুরের বৃহদাংশ প্রাথমিক শিক্ষা বিভাগের শিক্ষকদের বঞ্চিতকরণের অপকৌশল হিসেবে মনে করছেন সহকর্মী শিক্ষকগণ।

শিক্ষক‌দের ডিপার্ট‌মেন্টালী বেতনস্কেল উন্নীতকরণ করা হয়েছিল মাত্র! শিক্ষকগণ উন্নীত বেতনস্কেল প্রাপ্তির পর থেকে স্ব স্ব পদেই চাকুরীরত রয়েছেন। সে হি‌সে‌বে ১ম যোগদানের তা‌রিখ থে‌কে হিসেব করেই ১০ বছর ও ১৬ বছর পূর্তি গণনা ক‌রা যথার্থ ও আইনসিদ্ধ । এর ব্যত্যয় ঘটলে বিপুল সংখ্যক শিক্ষকগণকে অন্যায়ভাবে বঞ্চিত করা হবে। উল্লেখ্য ২০০৪- ২০০৯ পর্যন্ত স্ববেতনে পদোন্নতিপ্রাপ্ত প্রধান শিক্ষকগণ পদোন্নতির পর থেকে কোন টাইমস্কেল / উচ্চতর স্কেল না পাওয়ায় জুনিয়র সহকর্মী সহকারী শিক্ষকদের থেকে ১ গ্রেড নিম্ন বেতনস্কেলে ( ১১তম গ্রেডে) বেতনভাতার সুবিধা পাচ্ছেন। প্রচলিত নিয়মানুযায়ী শিক্ষকগণ যদি ১০ / ১৬ বছরের সুবিধা না পান তবে কখ‌নো উচ্চতর গ্রেড পা‌বেন না সে সকল শিক্ষক।
সর্ব‌শেষ ০৯/০২/২০২০ খ্রিঃ বেতনস্কেল উন্নীত হওয়ার ফ‌লে ০৯/০২/ ২০২০ খ্রিঃ কাছাকাছি সময়ে নিয়োগকৃত এবং তার পূর্ববর্তী ৭/৮ বছরে নিয়োগপ্রাপ্ত সকলে অর্থ বিভা‌গের মতামত অনুযায়ী ২০৩০ খ্রিস্টাব্দেই ১০ বছ‌রের উচ্চতর গ্রেড প্রাপ্য হ‌বেন এবং অবিবেচনাপ্রসূত/ অমানবিক সিদ্ধান্তের প্রেক্ষিতে ২৩ /২০/১৮/১৬/১৫ বছর শিক্ষকগণ একই বেতনস্কেলে বেতনভাতাদি প্রাপ্য হবেন। শিক্ষকদের মধ্যে বৈধ প্রাপ্য সুবিধা বঞ্চিত হওয়ায় চরম হতাশা বিরাজমান।
আমাদের সর্বোচ্চ অভিভাবক হিসেবে এ ক্ষে‌ত্রে অর্থমন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় আপনার সুপরামর্শ ভিত্তিক আলোচনা ও কার্যকরী পদক্ষেপের মাধ্যমে সমাধান হবে বলে আমরা প্রাথমিক শিক্ষক সম্প্রদায় দৃঢ়ভাবে আশা করি।
অতএব মহোদয় উপরোল্লিখিত বিষয়ে সদয় বিবেচনা করতঃ শিক্ষকবান্ধব অভিভাবক হিসেবে আমাদের আইনের আশ্রয়ে ধাবিত না হতে না দিয়ে স্বাভাবিক ও নিয়মতান্ত্রিকতায় উচ্চতর গ্রেডে বেতন ভাতা প্রাপ্তির নিরিখে মহোদয়ের সদয় হস্ত‌ক্ষেপ কামনা কর‌ছি।

নি‌বেদক

বঞ্চিত শিক্ষক‌দের পক্ষে-

মোহাম্মদ নাছিম ফারুকী
সাংগঠনিক সম্পাদক
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি,নোয়াখালী জেলা শাখা


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.