এইমাত্র পাওয়া

দুই বাসের চাপায় শিক্ষার্থীর হাত বিচ্ছিন্ন

দুই বাস পাশাপাশি অতিক্রম করার সময় চাপায় ফিরোজ নামের এক বাসযাত্রীর হাত কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে রাজশাহীর কাটাখালীতে এ দুর্ঘটনা ঘটে।

কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন জানান, এ ঘটনায় ফিরোজের ডান হাত কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ফিরোজের বাড়ি বগুড়ার নন্দীগ্রামে। তার বাবার নাম মাহফুজুর রহমান।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.