মেহেরপুরে আমরা ৯৩ এর সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানের উদ্বোধন

রফিকুল আলম বকুল, মেহেরপুরঃ
জীবিকার জন্য গাছ,জীবনের জন্য গাছ” এই প্রতিপাদ্যে মেহেরপুরে পালন করা হলো আমরা ৯৩ এর সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান। বৃহস্পতিবার বিকালে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে বিকালে ফলজ গাছ লাগিয়ে সপ্তাহব্যাপী এ কর্মসূচী সমাপ্ত করেন মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হেসেন। গাছ লাগানোর মাধ্যমে মেহেরপুর জেলায় এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। আমরা ৯৩ এর জেলা সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলম, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের কেন্দ্রীয় সদস্য মোফাজ্জল হক, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহীম শাহিন, জেলা জজ কোর্টের পিপি পল্লব ভট্টাচার্য, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের জেলা সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক আমরা ৯৩ খুলনা বিভাগীয় সমন্বয়কারী ও আমরা ৯৩ জেলা সাধারণ সম্পাদক সাংবাদিক রফিকুল আলম বকুল, জেলা সহসভাপতি নুরুজ্জামান জামান, ক্লাব ৯৩ জেলা সভাপতি মেহেফুজ্জামান তপু,ক্লাব ৯৩ জেলা সম্পাদক সাংবাদিক এম এ হাসান সুমন এবং জেলা যুগ্ন সম্পাদক মফিজুুর রহমান তুষার ও জেলা সাংগঠনিক সম্পাদক আহসান হাবিবসহ সহ আমরা ৯৩ মেহেরপুর জেলার সদস্যরা উপস্থিত ছিলেন। আমরা ৯৩ এর সদস্যরা বলেন, সমাজিক দায়বদ্ধতার মাধ্যমে বৃক্ষ রোপন সপ্তাহ পালন করা হচ্ছে। তিনি এই সংগঠনের এডমিন ওমর ফারুকের প্রতি কৃতজ্ঞতা বিভাগীয় পেজ এর এডমিন জাহিদুল হক সুমিত কে ধন্যবাদ জানান। আজ ছিল সপ্তাহব্যাপী অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠান। অনুষ্ঠানে আমরা ৯৩ এর পক্ষ থেকে প্রধান অতিথির হাত থেকে চারা গ্রহণ করেন বিজ্ঞ পিপি ও পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক এ্যাড পল্লব ভট্টাচার্য, আওয়ামীলীগ মেহেরপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড ইব্রাহিম শাহীন ও সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম।

সমাপনী দিনে ১৭০০ বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয় প্রথম অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন গাছের মাধ্যমে আমরা অক্সিজেন পাই,গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আমরা ৯৩ সপ্তাহব্যাপী বৃক্ষ রোপণের এই আয়োজনের জন্আযমরা ৯৩ এর সকল ধন্যবাদ জানাই। তিনি সবাইকে বৃক্ষ রোপণের জন্য আহবান জানা


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.