বিশেষ প্রতিনিধি:
আগষ্ট মাস শোকের মাস। ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস পালনের লক্ষে ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও) স্থায়ী পরিষদ ও সমন্বয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২৫ আগস্ট বুধববার বেলা ১২ টায় রাজধানীর ১২ পুরানো পল্টন এল মল্লিক কমপ্লেক্স এর ৭ম তলায় ফেড়ারেশন অফ বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন এর অস্থায়ী কার্যালয়ে (কালের দিগন্ত অফিসে) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্থায়ী পরিষদের চেয়ারম্যান ও জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন মো: নুর ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন এফবিজেও এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাপ্তাহিক পত্রিকা পরিষদের সাধারণ সম্পাদক এস এম মোর্শেদ, অন্যতম নেতা বাংলাদেশ বিনোদন সাংবাদিক ফাউন্ডেশন (বাবিসাফ) এর সভাপতি লায়ন এইচ এম ইব্রাহিম ভুইয়া, প্রতিষ্ঠাতা সদস্য সচিব রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজে এফ) এর চেয়ারম্যানও ডিইউজে’র মেম্বার সিনিয়র সাংবাদিক এস এম জহিরুল ইসলাম, সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক মো: শামছুল আলম, সমন্বয় কমিটির সদস্য ও ডেমরা প্রেসক্লাবের সভাপতি মো: নজরুল ইসলাম চৌধুরী, সদস্য জাতীয় সাংবাদিক কল্যাণ পরিষদের সিনিয়র ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল বাতেন সরকার, নারাণয়গঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি খোন্দকার মাসুদুর রহমান দিপু,যাত্রাবাড়ী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ ওমর ফারুক, তেজগাঁও প্রেসক্লাবের সভাপতি ফারুখ হোসেন প্রমুখ।
আলোচনা সভায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালনের লক্ষে আগামী ৩১ আগষ্ট বাংলাদেশ প্রেসকাউন্সিলের হল রুমে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজনের সর্ব সম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত সর্বসম্মতিক্রমে স্থায়ী পরিষদের কলেবর বৃদ্ধির সিদ্ধান্ত মোতাবেক এফবিজেও এর উদ্যোক্তা আহবায়ক, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাপ্তাহিক পত্রিকা পরিষদের সাধারণ সম্পাদক এস এম মোরশেদ এবং সাবেক ভাইস চেয়ারম্যান, বর্তমান সমন্বয় কমিটির সদস্য, ডেমরা প্রেসক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলাম চৌধুরীকে স্থায়ী পরিষদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
সাংবাদিকদের অধিকার আদায়ে সংগঠনটি শুরু থেকেই কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করে যাবে। সুবিধা বঞ্চিত সাংবাদিকদের পাশে সংগঠনটি সব সময় পাশে থাকবে বলে জানান এফবিজেও সিনিয়র নেতৃবৃন্দ।
উল্লেখ্য ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও) দেশের ৬৩টি সংগঠনের প্রধানদের একত্রিত করে এর যাত্রা শুরু হয়। বর্তমানে সদস্য সংখ্যা ১২৯টি সাংবাদিক সংগঠন। সংগঠনের সাবেক কমিটির মেয়াদ উত্তীন্ন হওয়ায় নতুন ভাবে সংগঠনটির নতুন কমিটি গঠন করতে নির্বাচন পরিচালনা কমিটি ঘঠন করা হয়েছে ও নির্বাচনি পত্রিয়া অব্যাহত আছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
