নিউজ ডেস্ক।।
বুধবার (২৫ আগস্ট) সন্ধ্যায় ফরিদপুর সদরের তাইজউদ্দীন মুন্সীর ডাঙ্গী এলাকায় এ ট্রলারডুবির ঘটনা ঘটে।
জানা যায়, ফরিদপুর শহর থেকে বিকেল ৩টায় ট্রলার ভাড়া করে নৌভ্রমণ করতে পদ্মায় যান ১৪ জন শিক্ষক। ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে তীব্র স্রোতে তাইজউদ্দিন মুন্সীর ডাঙ্গী এলাকায় নদীর ঘাটের তিন নম্বর পল্টুনের সঙ্গে ধাক্কা খেয়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় ১২ জন শিক্ষক সাঁতার কেটে পাড়ে উঠতে পারলেও আজমল ও আলমগীর নামে দুই শিক্ষক নিখোঁজ হন।
ফরিদপুরের ডিক্রির চর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু বলেন, নিখোঁজ শিক্ষকদের উদ্ধারে এলাকাবাসী কাজ করছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
