নিউজ ডেস্ক।।
বহুল আলোচিত পাবজি ও ফ্রি ফায়ারের মতো ক্ষতিকর অনলাইন গেম দেশে ইতোমধ্যেই বন্ধ হয়েছে বলে জানিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)।
কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে, গেমগুলো এখনও আগের মতোই খেলতে পারছেন অনেকে। ডাউনলোড করা যাচ্ছে গুগল প্লে স্টোর থেকেও।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকেলে বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র জানান, ইতোমধ্যে পাবজি ও ফ্রি ফায়ার বন্ধ হয়ে গেছে। অন্য ‘ক্ষতিকর’ অ্যাপগুলোও বন্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়া টিকটক, বিগো লাইভ ও লাইকির মতো অ্যাপ বন্ধ এবং বাংলাদেশ থেকে লিংক সরিয়ে নেওয়ার জন্যও চিঠি দেওয়া হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
