আতাউল গণি।।
কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত উপজেলা অষ্টগ্রামে সিআরভিএস ব্যবস্থার আলোকে শিক্ষার্থীদের প্রোফাইল ডেটাবেইজ তৈরী এবং ইউআইডি নম্বর প্রদান সংক্রান্ত বিষয়ে দুদিন ব্যাপী শিক্ষক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। আজ (২৪আগষ্ট) সকাল ১০ ঘটিকায় অষ্টগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কম্পিউটার ল্যাবে অনুষ্ঠিত উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও আইসিটিতে অভিজ্ঞ একজন করে শিক্ষক এ প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহণ করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেন। উদ্ভোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল আলম,অষ্টগ্রাম সরকারি রোটারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ সৈয়দ মোজতবা আরিফ খান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসানুল জাহিদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ।
বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো(ব্যানবেইস) কর্তৃক বাস্তবায়নাধীন এস্টবলিশমেন্ট অব ইন্টিগ্রেটেড এডুকেশন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিষ্টেম ( আইইআইএমএস) শীর্ষক প্রকল্পের মাধ্যমে সিভিল রেজিষ্টেশন এন্ড ভাইটাল স্টেটিসটিকস (সিআরভিএস) ব্যবস্থার আলোকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির প্রত্যেক শিক্ষার্থীর ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর (ইউআইডি) নামক একটি ডিজিটাল আইডি কার্ড প্রদানের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। সে সঙ্গে এ সংক্রান্ত কার্যক্রম বাস্তবায়নের লক্ষে ইতিমধ্যে ডেটাবেজ প্রণয়ন ও নির্ধারিত ছকের মাধ্যমে শিক্ষার্থীদের মৌলিক ও শিক্ষা সংক্রান্ত তথ্য সংগ্রহের লক্ষ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োজনীয় সংখ্যক তথ্য ফরম সরবরাহ করা হয়েছে। শিক্ষার্থীদের নিকট হতে তথ্য ফরম সংগ্রহের পর তথ্য ডেটা এন্ট্রি করণের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও আইসিটিতে অভিজ্ঞ একজন শিক্ষককে প্রশিক্ষণ প্রদানের কথা থাকলেও কভিড-১৯ অতিমাত্রার কারণে শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকায় নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের নিকট তথ্য ফরম সরবরাহ ও তা পূরণের পর জমা নেওয়া বিঘিœত হওয়ায় উক্ত কার্যক্রম সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাময়িকভাবে স্থগিত করা হয়। তবে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় সতর্কতার সাথে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক তথ্য ছক পূরণ করার নিদের্শনা রয়েছে বলে জানা যায়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
