এইমাত্র পাওয়া

গাংনীতে শিক্ষা কমিটির সভা অনুষ্ঠিত

রফিকুল আলম বকুল, মেহেরপুর।।

মেহেরপুর জেলার গাংনী উপজেলা শিক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে অনুষ্ঠিত এ বৈঠকে উপজেলা শিক্ষা কমিটির সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক এর সভাপতিত্বে৷ এবং উপজেলা
শিক্ষা অফিসার মোঃ আলাউদ্দীন এর  সঞ্চালনায়  সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  শিক্ষা কমিটির উপদেষ্টা  মেহেরপুর ২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, ,শিক্ষা কমিটির নির্বাহি ভাইস চেয়ারম্যান উপজেলা নির্বাহি অফিসার মৌসুমী খানম,  পৌরমেয়র আহাম্মেদ আলী সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।৷  এ মাসে অনুষ্ঠিত শিক্ষা কমিটির প্রথম বৈঠকে শোকের মাস আগষ্ট এ শাহাদাত বরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার স্বজনদের স্মৃতির  প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।  সভায় ৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি অনুমোদন, ৪ টি বিদ্যালয়ের এডহক  কমিটি গঠন, বৃহৎ মেরামতযোগ্য বিদ্যালয়ের তালিকা অনুমোদন, চলমান বিকল্প শিখন কার্যক্রম ও বিদ্যালয় খোলার প্রস্তুতিসহ বিভিন্ন বিষয় নিয়ে  আলোচনা করা হয়। উপজেলা শিক্ষা কমিটির মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষিতে কমিটি পুনর্গঠন করা হয় এবং আজ ছিল এই কমিটির প্রথম সভা। মেহেরপুর জেলার গাংনী উপজেলার শিক্ষা কর্মকর্তা মোঃ আলাউদ্দীন গাংনী উপজেলাতে যোগদানের পর থেকেই গাংনী উপজেলার প্রাথমিক শিক্ষায় ব্যাপক পজিটিভ পরিবর্তন লক্ষ্য করা যায়। অত্যন্ত সৎ ও কর্মঠ এ কর্মকর্তা অফিসে কোন কাজ ফেলে রাখেননা, কাজের জন্য  কোন তথ্য নেয়ার জন্য কোন শিক্ষককে সময় ব্যয় করতে হয়না। সকল কাজের তথ্য তিনি অফিসিয়াল পেজে জানিয়ে দেন। অফিসে মুক্তিযোদ্ধা ও অবসর গ্রহনকারী শিক্ষকদের   জন্য  চেয়ার সংরক্ষণ  সহ    নুতন নুতন কাজের মাধ্যমে গাংনীর  প্রাথমিক শিক্ষা সহ সকল মানুষের কাছে অত্যান্ত জনপ্রিয় এ শিক্ষা অফিসার।

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.