এইমাত্র পাওয়া

সৈকতে ভেসে উঠলো নিখোঁজ স্কুল ছাত্রের লাশ

নিজস্ব প্রতিনিধি।।

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ইরফানুল ইসলাম (১৪) নামে স্কুলছাত্রের লাশ ভেসে উঠেছে। রোববার (২২ আগস্ট) রাত পৌঁনে নয়টার দিকে সৈকতের কলাতলীর সায়মন পয়েন্টে ভেসে আসে তার লাশ। নিহত ইরফানুল শহরের কালুর দোকান এলাকার সিরাজুল হকের ছেলে। সে বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির নবম শ্রেণীর ছাত্র।

পুলিশ ও বীর্চ কর্মীরা জানায়, শনিবার বিকেল সাড়ে ৫ টার দিকে দুই ছাত্র ভেসে যাওয়ার খবরে উদ্ধারে নামে তারা। ওই সময় একজনকে মুমূর্ষু অবস্থায় জীবিত উদ্ধার করা গেলেও অপরজন ইরফানুল নিখোঁজ ছিল। গেল ২৪ ঘন্টার বেশি সময় নিখোঁজ থাকার পর রোববার রাত পৌঁনে নয়টার দিকে ভেসে আসে ইরফানুলের লাশ।

কক্সবাজার জেলা প্রশাসনের বিচকর্মী মাহাবুবুর রহমান বলেন, নিখোঁজ হওয়ার ২৪ ঘন্টার বেশি পর ভেসে এসেছে স্কুলছাত্রের লাশ। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের উপ-পরিদর্শক রুবেল মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। লাশটি তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.