১৮ বছরের কম বয়সীদের জাতীয় পরিচয়পত্রের বিষয়ে ইসির বৈঠক কাল

নিউজ ডেস্ক।।

১৮ বছরের কম বয়সী নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার বিষয়ে ‘কমিশন বৈঠকে’ বসছে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল সোমবার ইসির সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

ইসির যুগ্ম সচিব মো. ফরহাদ আহাম্মদ খান জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে বৈঠকটি বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এতে ১৮ বছরের কম বয়সীদের এনআইডি দেওয়ার বিষয়ে আলোচনা হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.