নিজস্ব প্রতিনিধি।।
বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও আওয়ামী লীগ নেতকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, গ্রেফতারদের অবিলম্বে মুক্তির দাবিতে ও নেতাকর্মীদের ওপর হামলার বিচার দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
শনিবার (২১ আগস্ট) দুপুরে ঢাকা কুয়াকাটা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন তারা।
পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে একাত্মতা প্রকাশ করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আরিফ হোসেন বলেন, হামলা বা গুলি বর্ষণের ঘটনা যারা ঘটিয়েছে তাদের আইনের আওতায় আনতে হবে। কোনও কিছু তদন্ত ছাড়া সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে দোষী সাব্যস্ত করার চেষ্টা চালাচ্ছে। সুষ্ঠু তদন্ত ছাড়া কাউকে রাজনৈতিক দুর্বৃত্ত বলায় তীব্র নিন্দা জানাচ্ছি।
সমাবেশে আরও বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা মহিউদ্দিন আহমেদ সিফাত, রিয়াজ উদ্দিন, সৈয়দ জিসান আহমেদ ও রাজিন তাহমিদ।
প্রসঙ্গত, গত বুধবার রাতে উপজেলা পরিষদ (থানা কাউন্সিল) কম্পাউন্ডে অবৈধ ব্যানার অপসারণ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সিটি করপোরেশনের স্টাফদের বাকবিতণ্ডা হয়। এর সূত্র ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিরাপত্তাকর্মীরা কয়েক দফায় সিটি করপোরেশনের স্টাফ, স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাদের ওপর গুলিবর্ষণ করে। এ সময় মেয়রকে লক্ষ্য করে গুলি ছুড়লে বিক্ষুব্ধ নেতাকর্মীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে হামলা চালাতে গেলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ এবং ইউএনও ৬০২ জনকে আসামি করে পৃথক দুটি মামলা দায়ের করেন। মামলায় ২১ জনকে গ্রেফতারের কথা জানিয়েছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
