এইমাত্র পাওয়া

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি রনি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি।।

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনিকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। শনিবার (২১) আগস্ট রাত সাড়ে ১০টায় রাজধানীর বাংলামোটর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, রনির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে। এছাড়া সে একাধিক মামলার আসামি। ওইসব মামলায় রনিকে গ্রেপ্তার করা হয়েছে। তথ্য প্রযুক্তির মাধ্যমে তাকে গ্রেপ্তারের পর তাকে ফতুল্লা থানায় আনা হয়েছে।

তাকে জিজ্ঞাসাবাদ চলছে।মশিউর রহমান রনির ভাই রানা বলেন, রনিকে ঢাকার বাংলামোটর এলাকা থেকে আটক করেছে পুলিশ। কী কারণে কোন মামলায় তাকে আটক করেছে জানা নেই। তার বিরুদ্ধে সব মামলায় সে জামিনে রয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি রনি পুলিশের পোশাক খুলে নেওয়ার হুমকি দিয়ে আলোচনায় আসেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.