নিউজ ডেস্ক।।
আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে না দিলে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
শনিবার দুপুরে রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়েছে- অনেক দেশেই করোনার ভয়াবহ সংক্রমণ ছড়িয়েছে। কিন্তু বাংলাদেশের মতো দীর্ঘ সময় ধরে কোন দেশ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখেনি। শুধুমাত্র বাংলাদেশই এমন ভয়াবহ সিদ্ধান্ত নিয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে। আমরা অবিলম্বে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি জানাচ্ছি।
এতে আরও বলেন, আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে না দিলে ১ সেপ্টেম্বর থেকেই সাহেববাজার জিরোপয়েন্টে আমরণ অনশনে শুরু হবে।
রাজশাহী কলেজের শিক্ষার্থী জিন্নাত আরা সুমুর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহব্বত হোসেন মিলন, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী জান্নাতুল সাবিরা, নিউ গভ. ডিগ্রি কলেজের শিক্ষার্থী নাদিম সিনা প্রমুখ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
