নিউজ ডেস্ক।।
আজ সারাদেশে বড় কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে দেশের দক্ষিণ অঞ্চলে সারাদিন থেমে থেমে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
শনিবার সারাদিনের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল ডেইলি বাংলাদেশকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আজ সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা কম। দিনের বেশিরভাগ সময়ই রোদের দেখা মিলতে পারে। তবে কোথাও মেঘলা আকাশ থাকতে পারে। রাতের দিকে হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দক্ষিণে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস জানায়, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে। বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
আগামী ২৪ ঘণ্টায় সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
