নিউজ ডেস্ক।।
জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার আরো সাত লাখ ৮১ হাজার ডোজ টিকা ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়েছে। শনিবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকার এই চালান পৌঁছার কথা রয়েছে।
শুক্রবার সন্ধ্যায় টোকিও বাংলাদেশ দূতাবাস ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নিপ্পন এয়ার ওয়েজের একটি ফ্লাইট সাত লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে। শনিবার এই টিকা ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
উল্লেখ্য, কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে ৩০ লাখ টিকা দেওয়ার ঘোষণা দেয় জাপান। সে অনুযায়ী, গত ২৪ জুলাই ২ লাখ ৪৫ হাজার ২০০ টিকার প্রথম চালান ঢাকায় পাঠায় জাপান। পরে ৩১ জুলাই ৭ লাখ ৮১ হাজার ৩২০ টিকার দ্বিতীয় চালান আসে। আর ২ আগস্ট ৬ লাখ ১৬ হাজার ৭৮০ টিকার তৃতীয় চালান ঢাকায় এসে পৌঁছয়। কোভ্যাক্সের আওতায় চতুর্থ চালান হিসেবে দেশে আসছে এসব টিকা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
