সেন্টার ফর কোয়ালিটি এডুকেশন’র ভালুকা উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠিত

ময়মনসিংহের ভালুকায় ২০ আগস্ট(শুক্রবার) ভার্চুয়াল (জুম) মিটিংয়ের মাধ্যমে সেন্টার ফর কোয়ালিটি এডুকেশন’র ভালুকা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত হয়।

হালিমুন্নেছা চৌধুরাণী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা নীনাকে আহবায়ক, রান্দিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রুহুল আমিন খানকে যুগ্ন আহবায়ক-১, ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোকসেদুল ইসলামকে যুগ্ন আহবায়ক-২ ও কংশেরকুল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুন উর রশিদকে যুগ্ন আহবায়ক-৩ করা হয়।
ভার্চুয়াল মিটিংয়ে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির আহবায়ক খোরশেদ আলম তালুকদার, কেন্দ্রীয় কমিটির সদস্য খসরু মোহাম্মদ রনি। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি শিক্ষক ফোরামের সম্মানিত সদস্যবৃন্দ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.