অবৈধ আইপি টিভির বিরুদ্ধে ব্যবস্থা নিবে সরকার

নিউজ ডেস্ক।।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি বলেছেন দেশে কোনো আইপি টিভির অনুমোদন নেই। অনুমোদনহীন ও অবৈধ আইপি টিভির বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা নেবে সরকার। যাদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে কেউ অভিযোগ করলে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

শুক্রবার (২০ আগস্ট) দুপুরে শেরপুর প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিকদের মাঝে কল্যাণ ট্রাস্টের প্রণোদনার চেক বিতরণ অনুষ্ঠানে যোগদানের আগে সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.