শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জাপা চেয়ারম্যানের

নিউজ ডেস্ক।।

শিক্ষাপ্রতিষ্ঠান এখনই খুলে দেয়ার দাবি জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। তিনি বলেছেন, করোনার কারণে প্রায় দু’ছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এর মাধ্যমে জাতিকে অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দেয়া হচ্ছে। তিনি সরকারের কাছে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানিয়ে বলেন, এখনই পরীক্ষামূলকভাবে হলেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেয়া হোক।

শুক্রবার দুপুরে লালমনিরহাটে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি-২ খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, লালমনিরহাট শহরে গিয়াস উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কবি শেখ ফজলুল করীম বালিকা বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব গোলাম মোহাম্মদ কাদের। এ সময় তিনি শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে সরকারের কাছে দাবি জানান।

অনুষ্ঠানে প্রশাসনের স্থানীয় কর্মকর্তা ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.