খুলনায় জাল সনদ তৈরির প্রতারক চক্রের দু’জন গ্রেফতার

অনলাইন ডেস্ক।।

সকল একাডেমিক জাল সার্টিফিকেট, এনআইডি কার্ড, জাল জন্ম নিবন্ধন ফরম, জালকৃত ড্রাইভিং লাইসেন্স এবং বিভিন্ন সংস্থার ভূয়া নিয়োগপত্র তৈরীর কারিগর। এসব ভূয়া সনদ তৈরির মাধ্যমে প্রতারণার মাধ্যমে সহজ-সরল প্রকৃতির মানুষকে প্রতারণার জালে ফাঁসিয়ে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেয় চক্রটি। গতকাল বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাতে এ প্রতারণা চক্রের দু’জনকে গ্রেফতর করেছে র‌্যাব-৬। এঘটনায় খালিশপুর থানায় গত ১৬ আগস্টের মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হল- খুলনার খালিশপুরের গোয়ালখালী মেইন রোডের মোঃ মোকাম মোল্লার ছেলে মোঃ তরিকুল ইসলাম (৫২), একই এলাকার মুজগুন্নি উত্তরপাড়ার মৃত ফকরুল আলমের ছেলে নাজমুল আলম (৩৬)।

র‌্যাব-৬ সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা প্রতারনা করে বিভিন্ন মানুষকে সর্বশান্ত করার বিষয়টি স্বীকার করে। যাদের কাছ থেকে প্রতারক তরিকুল চাকরি দেয়ার কথা বলে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়। র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল এই প্রতারক চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের জন্য অভিযান অব্যহত রেখেছে। উল্লেখ্য যে, এই ঘৃন্য প্রতারনামূলক কার্যক্রমের জন্য ২০১৯ সালের নভেম্বরে তরিকুল ইসলামকে গ্রেফতার করেছিল পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের খালিশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.