এইমাত্র পাওয়া

বাংলাদেশ শিক্ষক সমিতি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হলেন শেরপুরের মহিউদ্দিন সোহেল

জিয়াউল হক জুয়েল, শেরপুর।।

বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা কলেজের প্রভাষক মো. মহিউদ্দিন সোহেল। তিনি চন্দ্রকোনা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত।

একই সাথে তিনি এমপিওভুক্ত শিক্ষা-প্রতিষ্ঠান লিয়াঁজো ফোরামের সদস্যপদ লাভ করেছেন। আজ বিকেলে সংগঠনটির সভাপতি মো. নজরুল ইসলাম রনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এছাড়া মহিউদ্দিন সোহেল একই সাথে বেসরকারি টেলিভিশন এসএ টিভির শেরপুর জেলা প্রতিনিধি ও শেরপুর টাইমস ডট কমের নির্বাহী সম্পাদক এবং শেরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক পদেও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন।

এদিকে বাংলাদেশ শিক্ষক সমিতির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনোনীত হওয়ায় শেরপুর প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, শেরপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, সাংবাদিক ইউনিয়ন, শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাব, দৈনিক প্রিয় দেশসহ শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা শুভেচ্ছা জানিয়েছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.