জুনায়েদ বাবুনগরীর জানাজার সময় পরিবর্তন

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা জুনায়েদ বাবুনগরীর জানাজার নামাজের সময় পরিবর্তন করা হয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টার পরিবর্তে রাত ১১টায় হাটহাজারী মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।পরে ফটিকছড়ির বাবুনগর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

হাটহাজারী মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষক মাওলানা ইয়াহিয়া জানান, প্রাথমিকভাবে জুনায়েদ বাবু নগরীর জানাজা সময় রাত ১১টায় নির্ধারণ করা হয়েছে। তার দীর্ঘদিনের কর্মস্থল হাটাহাজারী মাদ্রাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হবে।

জুনাইদ বাবুনগরীর মরদেহ বর্তমানে হাটহাজারী মাদরাসায় রাখা হয়েছে। বিভিন্ন প্রান্ত থেকে হেফাজতের নেতাকর্মীরা ও মাদরাসার ছাত্ররা মাদরাসার মাঠে আসা শুরু করেছেন।

দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে তিনি মারা যান। এর আগে বেলা ১১টার দিকে হাটহাজারী মাদরাসা থেকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে তাকে চট্টগ্রামে চিকিৎসার জন্য নেওয়া হয়।

জুনায়েদ বাবুনগরী দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার শিক্ষা পরিচালক ছিলেন। গেল বছরের ১৫ নভেম্বর তিনি হেফাজতের আমির নির্বাচিত হন। এর আগে ২০১৩ সালে হেফাজত প্রতিষ্ঠার শুরু থেকে তিনি মহাসচিব ছিলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.