নাজমুল হুদা।।
বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর আওতায় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় ও জাইকার অর্থয়নে ১৫টি মাধ্যমিক বিদ্যালয়ের মাল্টি মিডিয়া ক্লাস রুমের জন্য ১৫প্রজেক্টর ও ৬টি বিদ্যালয়ে ল্যাপটপ প্রদান করা হয়েছে।
বুধবার (১৮ আগষ্ট) উপজেলা চেয়ারম্যান পরিষদ কার্যালয়ে স্ব স্ব বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট প্রজেক্টর ও ল্যাপটপ প্রদান করেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সানজেদা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ কুমার বিশ্বাস, প্রকল্পের ইউডিএফ দীপঙ্কর কুমার মল্লিক, একাডেমিট সুপার ভাইজার মো: আসাদুজ্জামান, জেলা পরিষদ সদস্য শেখ আ: রাজ্জাক, বেতাগা ইউপি চেয়ারম্যান মো: ইউনুস আলী শেখ, ইউপি সদস্য মো: সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক অসিম কুমার মজুমদার, সমীর কুমার মন্ডল, প্রহলাদ হীরা প্রমূখ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
