যথাযোগ্য মর্যাদায় শিক্ষক ফোরামের জাতীয় শোক দিবস উদযাপন

নিউজ ডেস্ক।।

আজ বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সম্মানিত সভাপতি অধ্যক্ষ মাইনুদ্দীন , মহাসচিব মোঃ রফিকুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক আবু রায়হানের নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ শতাধিক শিক্ষক নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। বিকেলে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের অস্থায়ী কার্যালয় পুরানা পল্টন কলেজে জাতির পিতার বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয় । ফোরামের যুগ্ম মহাসচিব মতিউর রহমান দুলাল এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ মাইনুদ্দিন, মহাসচিব মোঃ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান , সহসভাপতি আতিকুর রহমান খান, সহ-সভাপতি সাহেদুল ইসলাম সহ-সভাপতি হারুনুর রশিদ হাওলাদার, সহ-সভাপতি আব্দুর রহমান সহ-সভাপতি নুরুল্লাহ, যুগ্ম মহাসচিব কাজী নূর হাইওল , যুগ্ম সাংগঠনিক সম্পাদক এস এম ফরিদ উদ্দিন যুগ্মমহাসচিব ইসমাইল হোসেন অর্থসম্পাদক আব্দুল হাই ছিদ্দিকী। আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ শহীদ পরিবার-পরিজন সকলের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সহ-সভাপতি নুরুল্লাহ। মোনাজাতে শিক্ষক নেতৃবৃন্দ বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল সদস্যদের জন্য মহান আল্লাহর দরবারে কায়মনোবাক্যে জান্নাত প্রার্থনা করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.