নিউজ ডেস্ক।।
কুমিল্লার বুড়িচং উপজেলার মজলিশপুর উল্লাম কাজী বাড়ি জামে মসজিদে ৪০দিন জামাতে নামাজ আদায়কারী কিশোরদের সাইকেল পুরস্কার দেয়া হয়েছে। বুধবার মজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দোয়া ও মিলাদের মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়।
সাইকেল পুরস্কার পেয়েছেন কাজী মো. মারুফ হোসেন, কাজী মিনহাজ, কাজী মাহিন, কাজী ইউসুফ, কাজী যোবায়ের, কাজী ইয়াছিন, গাজী নিছার ও গাজী তানভীর। মজলিশপুরের প্রবাসী কাজী মো. শাহীন সাইকেল প্রদান করেন।
জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা হারুনুর রশিদের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফারুক আহম্মেদ, কাজী হুমায়ূন, কাজী মোশারফ, কাজী শাহজাহান সাজু, কাজী নয়ন, কাজী মোহন, কাজী আকরাম, আলামিন, সোহরাব, হাফেজ নোমান, সাইদুল ও ফয়েজ প্রমুখ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
