নিউজ ডেস্ক।।
দুই হাজার চিকিৎসক নিয়োগের ৪২তম বিসিএসের (বিশেষ) স্থগিত মৌখিক পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার থেকে। এর আগে করোনা ভাইরাস পরিস্থিতির কারণে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এ পরীক্ষা একাধিকবার পেছায়। সর্বশেষ ঘোষণা অনুযায়ী গতকাল ১০ আগস্ট থেকে বিশেষ এ বিসিএসের মৌখিক পরীক্ষা শুরুর কথা ছিল। পরে সেটি দুদিন পিছিয়ে ১২ তারিখ করা হয়েছে। গতকাল পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমেদ এ তথ্য জানান।
জানা গেছে, করোনার সংক্রমণ বাড়ায় এর আগে গত ১৮ মে প্রথমবার ৪২তম বিসিএসের (বিশেষ) ভাইভা স্থগিত করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

