নিউজ ডেস্ক।।
করোনার টিকা সনদের ভুল সংশোধনে ই-মেইল সেবা চালু করেছে স্বাস্থ্য অধিদফতর। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
এতে বলা হয়, করোনা টিকা ও টিকা সনদ সম্পর্কিত কোনো ভুল থাকলে তা সংশোধনের জন্য স্বাস্থ্য অধিদফতরের নির্দিষ্ট ই-মেইল ঠিকানায় মেইলের মাধ্যমে সংশোধনের অনুরোধ জানাতে হবে। স্বাস্থ্য অধিদফতরের দেওয়া ই-মেইল অ্যাড্রেসটি হলো- info@dghs.gov.bd
উল্লেখ্য, দেশে ২৬ জানুয়ারি টিকা প্রয়োগ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ দিন থেকে দেশে সুরক্ষা প্লাটফর্মের মাধ্যমে নিবন্ধনও শুরু করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
