নিউজ ডেস্ক।।
নরসিংদীতে চিরনিদ্রায় শায়িত হলেন পিআইবি’র সহকারী অধ্যাপক কামরুন নাহার রুমা।
বিকেলে জানাজার নামাজ শেষে তার মরদেহ গাবতলী গোরস্থানে দাফন করা হয়।
প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) এর সহকারী অধ্যাপক কামরুন নাহার রুমা (৩৮) করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। সোমবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।
কামরুন নাহার রুমা (৩৮) নরসিংদী শহরের বানিয়াছল মহল্লার মৃত আইনজীবী সুলতান উদ্দিন মিয়ার মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, চলতি মাসের ১ আগস্ট তার করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর তাকে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে একদিন চিকিৎসাধীন থাকার পর তাকে নিয়ে যাওয়া হয় ইমপালস হাসপাতালে।
সেখানে অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করে লাইফ সাপোর্ট দেয়া হয়। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় সোমবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিকে কামরুন নাহার রুমার মৃত্যুতে নিজ শহর নরসিংদীতে শোকের ছায়া নেমে আসে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
