ময়মনসিংহ জেলার সুযোগ্য অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানা পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ে বদলী জনিত কারণে ময়মনসিংহ জেলা আইসিটি শিক্ষক ফোরামের উদ্যোগে ৮ আগস্ট (রবিবার) সন্ধ্যা সাড়ে সাতটায় ভার্চুয়ালি বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন ময়মনসিংহ জেলা আইসিটি শিক্ষক ফোরামের সাবেক সভাপতি বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব, সাবেক জেলা প্রশাসক ময়মনসিংহ মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন, মময়মনসিংহ জেলার শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম ও ময়মনসিংহ সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ভুঞা।
আইসিটি শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ জিলা স্কুলের সিনিয়র শিক্ষক মো. খুরশীদ আলম তালুকদারের সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন মো. নাহিদ মন্ডল, অধ্যক্ষ মো. নাসির উদ্দিন, অধ্যক্ষ সুরাইয়া আক্তার, মো. নূরুজ্জামান, বিপুল পন্ডিত, মোহাম্মদ গোলাম হক প্রমুখ। বক্তারা অতিরিক্ত জেলা প্রশাসকের (শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানার কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং ভবিষ্যত সুন্দর জীবন কামনা করেন। প্রধান অতিথি তার বক্তব্যে নাসরিন সুলতানার বণ্যাঢ্য চাকুরি জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এর্ং শিক্ষকদের কল্যাণে সবসময় কিছু একটা করার জন্য অনুরোধ জানান। তিনি আশা করেন নাসরিন সুলতানা ময়মনসিংহ থাকা অবস্থায় শিক্ষকদের নিয়ে যেভাবে বিভিন্নি কর্মকান্ড পরিচালনা করেন ঠিক তেমনি পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ে যোগদান করে শিক্ষকদের সাথে বিশেষ করে ময়মনসিংহ জেলা আইসিটি শিক্ষক ফোরামের সাথে আরো বেশি সময় দেয়ার এবং শিক্ষকদের যুক্ত রাখার ব্যাপারে আশা পোষন করেন।
বিদায়ী অতিরিক্ত জেলা প্রশাসক নাসরিন সুলতানা ময়মনসিংহ জেলা আইসিটি শিক্ষক ফোরামের যুগ্ন সভাপতি হিসেবে শিক্ষকদের সাথে কাজ করতে পেরে এবং তাকে নিয়ে সংবর্ধনা অনুষ্ঠান করার জন্য ধন্যবাদ জানান। তিনি শিক্ষকদের সাথে সবসময় যুক্ত থাকার চেষ্ঠা করবেন বলে জানান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
