নিউজ ডেস্ক।।
ক্যারিয়ারে এত বাজে ওভার কখনো করেননি সাকিব আল হাসান। আগের ৮২ ম্যাচে ৩৫ ছক্কা খেয়েছেন। কিন্তু ১ ওভারে ৫ ছক্কা! এমনটি হয়নি কখনো। গতকাল ৪ ওভারের স্পেলে তিনি রান দিয়েছেন ৫০।
যাতে ছিল ৫ ছক্কা। ওই ৫ ছক্কাই বিশ্বসেরা অলরাউন্ডার ১ ওভারে দিয়েছেন। ইনিংসের চতুর্থ ওভারে সাকিবের ওপর চড়াও হন ড্যান ক্রিশ্চিয়ান। ওভারে সাকিবের প্রথম ৩ বলে টানা তিন ছক্কা মারেন ক্রিশ্চিয়ান। ৪ নম্বর বলটি ডট নেন বিশ্বসেরা অলরাউন্ডার। শেষ ২ বলে আবারও ছক্কা মারেন। ১ ওভারে ৫ ছক্কায় ৩০ রান তুলে অস্ট্রেলিয়াকে সিরিজে প্রথম জয় উপহার দেওয়ার ভিত তৈরি করে দেন ক্রিশ্চিয়ান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
