অনলাইন ডেস্ক।।
যে প্রতিভা নিয়ে শিশুরা জন্মায় তা বিকাশের সুযোগ করে দিতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষার্থীদের যার যে ধরনের প্রতিভা রয়েছে সেটি বিকশিত করতে শিক্ষা কার্যক্রমে সহায়ক পরিবেশ তৈরি করে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
ডা. দীপু মনি বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা শিখছে কিন্তু সে নিজে বলতে পারছে না। তার কারণ আমাদের কিছু ঘাটতি রয়েছে। সেগুলো চিহ্নিত করে সমাধান করা হচ্ছে’।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন বলেন, ‘শিক্ষায় কাঠামোগত পরিবর্তন নিয়ে বেশকিছু উদ্যোগ নিয়েছিলাম। করোনা আমাদের বাধাগ্রস্ত করেছে। এরপরও অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করে দুই-একটি ছাড়া বাকি কার্যক্রম আমরা সম্পন্ন করতে পেরেছি’।
শিক্ষাবিদ রাশেদা কে চৌধুরী বলেন, ‘আমাদের ইন্টারনেটের সক্ষমতা বাড়াতে হবে। কারণ সম্প্রতি ইন্টারনেটে সক্ষমতা নিয়ে যে রিপোর্ট এসেছে, সেখানে বাংলাদেশ ১৩৭টি দেশের মধ্যে ১৩৫তম। ইন্টারনেট সক্ষমতা ছাড়া বর্তমান প্রতিযোগিতার দুনিয়ার শিক্ষার্থীরা টিকে থাকতে পারবে না’।
তিনি ভ্যাকসিনেশন কার্যক্রমে সকল শিক্ষকদেরকে অগ্রাধিকার দিতেও সরকারের কাছে অনুরোধ জানান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
